মূল কনটেন্টে যান
অনুশীলন

অপারেটর ও ডাটা এন্ট্রি পদের জন্য

টাইপিং টেস্ট অনুশীলন

কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরের মতো পদে আলাদা টাইপিং টেস্ট হয়। এখানে সময় ধরে বাংলা ও ইংরেজিতে টাইপ করুন, গতি আর নির্ভুলতা সাথে সাথে দেখুন।

Unicode মোডে টাইপ করুন

বাংলা লিখতে নিজের Avro বা Bijoy ব্যবহার করুন, তবে Unicode মোডে। Bijoy classic (ANSI) মোডের লেখা দেখতে বাংলা হলেও ভেতরে অন্য অক্ষর থাকে, তাই এখানে মিলবে না। আসল পরীক্ষায় কোন কিবোর্ড আর ফন্ট চলবে, তা বিজ্ঞপ্তিতে দেখে নিন।
বাকি সময়
১:০০
নেট গতি
— WPM
নির্ভুলতা
—
ভুল
০

যে অনুচ্ছেদটি টাইপ করবেন

বরাবর, প্রধান নির্বাহী কর্মকর্তা। বিষয়: তিন দিনের নৈমিত্তিক ছুটির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিয়ে জেলা সদরের হাসপাতালে যেতে হবে। এ কারণে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত অফিসে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আমার অনুপস্থিতিতে দপ্তরের জরুরি কাজগুলো সহকর্মীকে বুঝিয়ে দিয়েছি। অতএব, অনুগ্রহ করে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। দপ্তরের কর্মচারীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে পাঁচ দিনের একটি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বাংলা ও ইংরেজি টাইপিং, চিঠিপত্র তৈরি, স্প্রেডশিটে হিসাব রাখা এবং ইমেইল ব্যবহারের বিষয়গুলো হাতে-কলমে শেখানো হবে। আগ্রহী কর্মচারীদের নিজ নিজ শাখার মাধ্যমে নাম পাঠাতে বলা হলো। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ বিশজন অংশ নিতে পারবেন, তাই আগে নাম দেওয়া ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

ফোনেও অনুশীলন করা যায়, তবে আসল টেস্ট হয় কম্পিউটারের কিবোর্ডে। সম্ভব হলে কম্পিউটারে বসে অনুশীলন করুন।

যেভাবে হিসাব হয়

  • প্রতি ৫টি অক্ষর (স্পেসসহ) = ১ শব্দ। গ্রস গতি হলো প্রতি মিনিটে কত শব্দ টাইপ করেছেন; নেট গতিতে প্রতি মিনিটে রয়ে যাওয়া ভুলের সমান শব্দ বাদ যায়।
  • ভুল হলে Backspace দিয়ে ঠিক করতে পারেন। শেষে যে ভুল থেকে যায়, শুধু সেটাই গোনা হয়।
  • বাংলায় কার-চিহ্ন বা হসন্ত আলাদা অক্ষর হিসেবে গোনা হয় না, যে বর্ণের সাথে বসে তার সাথেই গোনা হয়। বাংলা টাইপিংয়ের গতি মাপার নিয়ম বিজ্ঞপ্তিভেদে আলাদা, কোথাও শব্দ গুনে মাপা হয়; আপনার পদের বিজ্ঞপ্তি দেখে নিন।

আপনার আগের ফলাফল

এখনো কোনো ফলাফল নেই। একটি টেস্ট শেষ করলে এখানে দেখা যাবে, শুধু এই ব্রাউজারে।