স্বপ্নের সরকারি চাকরির পথে,
রোজ এক ধাপ এগিয়ে
পরীক্ষার তারিখ ধরে পড়ার পরিকল্পনা, ভুলে যাওয়া প্রশ্ন ঠিক সময়ে আবার সামনে, আর শেষ তারিখের আগেই যাচাই করা সার্কুলার। আপনি রোজ একটু পড়ুন, বাকি হিসাব আমরা রাখব
কোনো ফি নেই, বিজ্ঞাপনও নেই। অ্যাকাউন্ট ছাড়াই প্রশ্ন, পাঠ আর সার্কুলার দেখা যায়
সিলেবাস ম্যাপ
২৪টির ১১টি আয়ত্তে
সহকারী প্রোগ্রামার
যাচাই করা
আজকের পড়া
আজদৈনিক লক্ষ্য
- ১০টি প্রশ্ন অনুশীলন
- ৮টি ভুল প্রশ্নের রিভিশন
- পাঠ: Deadlock
এখন Prepo-তে
- খোলা সার্কুলার
- ১২
- প্রকাশিত প্রশ্ন
- ৭৫৯
- পাঠসহ টপিক
- ৬৩
আজ যা নতুন
বৃহস্পতিবার ৫ নভেম্বর
চেনা লাগছে?
যেখানে আটকে যান, সেখানেই পাশে আছি
প্রস্তুতি নিতে গিয়ে প্রায় সবাই এই জায়গাগুলোতে এসে থমকে যান। আপনিও যদি যান, ভয় নেই, প্রতিটার একটা সহজ সমাধান এখানে আছে
এত বড় সিলেবাস, কোথা থেকে শুরু করব বুঝি না
শুধু পরীক্ষাটা বেছে নিন, পুরো সিলেবাস টপিক ধরে সাজানো পাবেন। যত পড়বেন, ম্যাপের রং তত বদলাবে, তাই এক নজরেই দেখবেন কোথায় এগিয়েছেন আর কোথায় আরেকটু সময় দিতে হবে। পরীক্ষার তারিখ দিলে সপ্তাহ ধরে প্ল্যানও সাজিয়ে দেব
- টপিক ধরে পাঠ
- সিলেবাস ম্যাপ
- পরীক্ষার কাউন্টডাউন প্ল্যান
পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর মনে পড়ে না
যে প্রশ্নে ভুল করেন, সেটা কয়েক দিন পর পর আবার ফিরে আসে, যতক্ষণ না পাকা হয়। কঠিন টপিকে পাবেন ছোট একটা গল্প আর এক লাইনের সূত্র, যাতে হলে বসেও মনে পড়ে
- ভুল প্রশ্নের রিভিশন
- মনে রাখার কৌশল
- ফ্ল্যাশকার্ড
অঙ্কে আটকে গেলে জিজ্ঞেস করার কেউ থাকে না
অঙ্কটার ছবি তুলে দিন বা টাইপ করুন, ধাপে ধাপে বাংলায় বুঝিয়ে দেবে। কোনো ধাপ না বুঝলে সেটা নিয়েই আবার জিজ্ঞেস করুন। যেকোনো MCQ বা পাঠ নিয়েও একইভাবে প্রশ্ন করা যায়
- ছবি থেকে সমাধান
- ধাপে ধাপে ব্যাখ্যা
- যেকোনো প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা
সার্কুলার চোখ এড়িয়ে যায়, টের পাই শেষ তারিখ পেরোনোর পর
প্রতিটি সার্কুলার মূল বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে তবেই দেখাই, বয়স আর ডিগ্রি মেলে কি না সেটাও এক নজরে দেখবেন। আবেদন করে রাখলে শেষ তারিখের আগে মনে করিয়ে দেব, প্রবেশপত্র বা ফল বেরোলেও জানাব
- যাচাই করা সার্কুলার
- বয়স ও ডিগ্রি মেলানো
- রিমাইন্ডার ও নোটিশ
লিখিত উত্তর তো লিখি, কিন্তু কেউ দেখে দেয় না
টাইপ করুন বা খাতায় লিখে ছবি তুলে দিন। কোন পয়েন্ট এসেছে, কোনটা বাদ পড়েছে আর কোথায় আরেকটু লিখলে নম্বর বাড়ত, সব দেখিয়ে দেব। পাশে থাকবে একটা নমুনা উত্তর
- পয়েন্ট ধরে মূল্যায়ন
- হাতের লেখার ছবি
- নমুনা উত্তর
একা একা পড়তে মন বসে না
বন্ধুদের নিয়ে স্টাডি গ্রুপ করুন, প্রতি শুক্রবার সবার সাথে লাইভ মক দিন, কিংবা একটা লিংক পাঠিয়ে বন্ধুকে ১০ প্রশ্নের ডুয়েলে ডাকুন। আটকে গেলে কমিউনিটিতে জিজ্ঞেস করুন, কেউ না কেউ উত্তর দেবেন
- স্টাডি গ্রুপ
- শুক্রবারের লাইভ মক
- বন্ধুর সাথে ডুয়েল
- কমিউনিটি
শুরুটা সহজ
আজ শুরু করলে, কাল থেকেই রুটিন
একবার গুছিয়ে নিন, তারপর বাকিটা নিজের গতিতেই চলবে। মাত্র তিনটা ধাপ
ধাপ ১
কোন পরীক্ষা দেবেন, বেছে নিন
বিপিএসসি, ব্যাংক না বিদ্যুৎ খাত। সিলেবাস আর খোলা সার্কুলার সেই অনুযায়ী সাজানো থাকবে
ধাপ ২
দিনের লক্ষ্য ঠিক করুন
শুরুতে দিনে ১০টা প্রশ্নই যথেষ্ট। পরীক্ষার তারিখ দিলে সপ্তাহের প্ল্যান তৈরি হয়ে যায়, দুর্বল টপিক আগে আসে
ধাপ ৩
প্রতিদিন একটু, তারপর আরেকটু
রোজ লক্ষ্য পূরণ করলে টানা দিনের হিসাব বাড়ে, ব্যাজও জমে। কোথায় এগোলেন, কোথায় পিছিয়ে আছেন, সব জমা থাকে
কোন পরীক্ষার প্রস্তুতি
আপনার পরীক্ষাটা বেছে নিন
ধাপ আর নম্বর বণ্টন আমাদের সিলেবাস গাইড থেকে নেওয়া। বিজ্ঞপ্তি এলে নিজের পদেরটা মিলিয়ে নিন
বিপিএসসি
সহকারী প্রোগ্রামার ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের জন্য বিজ্ঞপ্তি থেকে যোগদান পর্যন্ত পুরো পথ: MCQ, লিখিত ও ভাইভা
পদ: সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রোগ্রামার ও সমমানের আইটি পদ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর)
নম্বর যেসব ধাপে
- ১প্রিলিমিনারি (MCQ)১০০ নম্বর
- ২লিখিত২০০ নম্বর
- ৩মৌখিক৫০ নম্বর
বিজ্ঞপ্তি থেকে যোগদান পর্যন্ত মোট ১১টি ধাপ
প্রিলিমিনারির ১০০ নম্বর যেভাবে ভাগ হয়
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (কোর CSE)৫০
- সাধারণ বিষয়াবলি৫০
আমাদের কথা
কয়েকটা কথা, যা আমরা সবসময় রাখব
সবসময় বিনামূল্যে
কোনো ফি নেই, সাবস্ক্রিপশনও নেই
কোনো বিজ্ঞাপন নেই
পড়ার মাঝে কেউ বিরক্ত করবে না, আপনার তথ্যও বিজ্ঞাপনে যায় না
মূল লিংক সাথে
সার্কুলারে মূল বিজ্ঞপ্তির লিংক, বিগত প্রশ্নে পরীক্ষার নাম আর সাল
মানুষ দেখে দেন
AI-এর সাহায্যে লেখা প্রশ্ন একজন মানুষ দেখে তবেই প্রকাশ হয়
আপনার তথ্য আপনার
যখন খুশি সব তথ্য নামিয়ে নিন বা অ্যাকাউন্ট মুছে দিন