মূল কনটেন্টে যান
অনুশীলন

অপারেটর ও ডাটা এন্ট্রি পদের জন্য

টাইপিং টেস্ট অনুশীলন

কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরের মতো পদে আলাদা টাইপিং টেস্ট হয়। এখানে সময় ধরে বাংলা ও ইংরেজিতে টাইপ করুন, গতি আর নির্ভুলতা সাথে সাথে দেখুন।

Unicode মোডে টাইপ করুন

বাংলা লিখতে নিজের Avro বা Bijoy ব্যবহার করুন, তবে Unicode মোডে। Bijoy classic (ANSI) মোডের লেখা দেখতে বাংলা হলেও ভেতরে অন্য অক্ষর থাকে, তাই এখানে মিলবে না। আসল পরীক্ষায় কোন কিবোর্ড আর ফন্ট চলবে, তা বিজ্ঞপ্তিতে দেখে নিন।
বাকি সময়
১:০০
নেট গতি
— WPM
নির্ভুলতা
—
ভুল
০

যে অনুচ্ছেদটি টাইপ করবেন

শহরে গাছের সংখ্যা দিন দিন কমছে, অথচ গরম বাড়ছে। একটি বড় গাছ ছায়া দেয়, বাতাস ঠান্ডা রাখে এবং অনেক পাখির আশ্রয় হয়। বাড়ির ছাদে বা বারান্দায় টবে ছোট গাছ লাগিয়েও পরিবেশের জন্য কিছু করা যায়। বর্ষার শুরুতে চারা লাগালে তা সহজে বেড়ে ওঠে। শুধু গাছ লাগানো নয়, নিয়মিত পানি দেওয়া আর যত্ন নেওয়াও সমান জরুরি। সবাই মিলে উদ্যোগ নিলে আমাদের চারপাশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী রবিবার থেকে অফিসের কার্যক্রম সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হবে। প্রত্যেক কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করতে অনুরোধ করা হলো। বিশেষ প্রয়োজনে দেরি হলে শাখা প্রধানকে আগে থেকে জানাতে হবে। দুপুরের বিরতি হবে একটা থেকে দুইটা পর্যন্ত। এই নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

ফোনেও অনুশীলন করা যায়, তবে আসল টেস্ট হয় কম্পিউটারের কিবোর্ডে। সম্ভব হলে কম্পিউটারে বসে অনুশীলন করুন।

যেভাবে হিসাব হয়

  • প্রতি ৫টি অক্ষর (স্পেসসহ) = ১ শব্দ। গ্রস গতি হলো প্রতি মিনিটে কত শব্দ টাইপ করেছেন; নেট গতিতে প্রতি মিনিটে রয়ে যাওয়া ভুলের সমান শব্দ বাদ যায়।
  • ভুল হলে Backspace দিয়ে ঠিক করতে পারেন। শেষে যে ভুল থেকে যায়, শুধু সেটাই গোনা হয়।
  • বাংলায় কার-চিহ্ন বা হসন্ত আলাদা অক্ষর হিসেবে গোনা হয় না, যে বর্ণের সাথে বসে তার সাথেই গোনা হয়। বাংলা টাইপিংয়ের গতি মাপার নিয়ম বিজ্ঞপ্তিভেদে আলাদা, কোথাও শব্দ গুনে মাপা হয়; আপনার পদের বিজ্ঞপ্তি দেখে নিন।

আপনার আগের ফলাফল

এখনো কোনো ফলাফল নেই। একটি টেস্ট শেষ করলে এখানে দেখা যাবে, শুধু এই ব্রাউজারে।